স্বর্ণ আমদানির বিষয়ে ব্যাংকগুলোর মতামত চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ২০:১৪আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২০:১৭

স্বর্ণ

স্বর্ণ আমদানির বিষয়ে ব্যাংকগুলোর মতামত চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বন্ডেড ওয়্যার হাউসের আওতায় স্বর্ণ আমদানি করে জুয়েলারি ব্যবসায়ীদের কাছে বিক্রির বিষয়ে সব ব্যাংকের মতামত চাওয়া হয়েছে। গত সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

আমদানির ক্ষেত্রে ব্যাংকের পদ্ধতি এবং তা লাভজনক হবে কী না সে বিষয়েও চিঠিতে জানাতে বলা হয়েছে। প্রতিবেশী ভারতের নীতিমালা পর্যালোচনা করে শিগগির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগে ব্যাংকগুলোকে নিজেদের মতামত পাঠাতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, সব ব্যাংকের মতামত নিয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। উল্লেখ্য, স্বর্ণ আমদানির নীতিমালা প্রণয়নে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি কাজ করছে।

জানা গেছে, স্বর্ণ আমদানির নীতিমালা করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সভা হয়েছে। এসব সভায় স্বর্ণ আমদানিতে জুয়েলারি মালিকদের অনুমোদন অথবা বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে স্বর্ণ আমদানি করে তাদের কাছে বিক্রির ব্যবস্থা করার প্রস্তাব করা হয়। তবে স্বর্ণ আমদানিতে ব্যাংককে যুক্ত করার বিপক্ষে মত দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের সংশ্নিষ্টরা জানান, অনুমতি নিয়ে ব্যবসায়ীরা বিদ্যমান নিয়মেও স্বর্ণ আমদানি করতে পারেন। তবে আজ পর্যন্ত কোনও ব্যবসায়ী বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানি করেননি।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম