ব্যাংকিং খাতের অর্থনীতিতে দুর্বলতা রয়েছে: খন্দকার গোলাম মোয়াজ্জেম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৬:৫৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৬:৫৯

‘সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের অর্থনীতিতে দুর্বলতা রয়েছে। তবে এটা যে হুট করে ধসে যাবে তেমন নয়, কিন্তু দীর্ঘমেয়াদী একটি সংকট হয়ে দাঁড়াবে।’ বৃহস্পতিবার বিকালে (৫ এপ্রিল) ‘সবল অর্থনীতি, দুর্বল ব্যাংক’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অর্থনীতি বিশ্লেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন।

সিপিডির অর্থনীতি বিশ্লেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম তিনি বলেন, ‘প্রায় ৬ থেকে ৭ বছর আগে থেকে দেখছি ব্যাংকিং খাতে দুর্বলতা তৈরি হচ্ছে। প্রতিবছর বৈশ্বিক অর্থনীতির র্যাং কিং করি। সেখানে বাংলাদেশের অর্থনীতির র্যাং কিংও করা হয়। তাতে দেখতে পারছি অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তবে ব্যাংকিং খাতে দুর্বলতা রয়েছে।’

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারোয়ার, প্রিমিয়ার ব্যাংকের পরিচালক সালাম মুর্শেদী এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান