৮ মাসে রেমিটেন্স বেড়েছে ১০.৩ শতাংশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ মার্চ ২০১৯, ০৮:৫০আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৯:০৩

রেমিটেন্স প্রবাসী বাংলাদেশিরা চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ১০ হাজার ৪১০ দশমিক ২৯ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায়  ১০.৩ শতাংশ বেশি। বিশ্বব্যাংকের এক উপাত্তে এ তথ্য দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে বাংলাদেশ ৯ হাজার ৪৬১ দশমিক ২৩ মিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র এম. সিরাজুল ইসলাম বলেন, দেশে রেমিটেন্সের গতি ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংক প্রবাসী বাংলাদেশিদের আইনগত বৈধ উপায়ে দেশে টাকা পাঠাতে উৎসাহিত করার যথাযথ পদক্ষেপ নেওয়ায় এটা সম্ভব হয়েছে।’

চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক এবং ডিবিবিএল এই ৬টি রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ২৮০ দশমিক ৮৭ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ কৃষি ব্যাংক ১৫.০১ মিলিয়ন ডলার গ্রহণ করে।
এছাড়া বেসরকারি ব্যাংকসমূহের মাধ্যমে প্রবাসীরা ১০১১ দশমিক ০৭ মিলিয়ন ডলার পাঠিয়েছে। এসব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) সবচেয়ে বেশি অর্থ ২০৬ দশমিক ৭৮ মিলিয়ন  ডলার গ্রহণ করে। ডাচবাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ১৪০ দশমিক ৯০ ডলার গ্রহণ করে। এছাড়া প্রবাসীরা ১০.৭৮ মিলিয়ন ডলার বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পাঠান।
আইবিবিএল’র নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহম্মদ ইয়াহিয়া বলেন, ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ উপায়ে অর্থ পাঠাতে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখায় দিন দিন রেমিটেন্স বাড়ছে। আমরা রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য বৈধ উপায়ে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছি। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান