আইডিএলসি’র ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ০৯:০০আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৯:০৭

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের প্রস্তাবনা অনুযায়ী, ২০১৮ অর্থবছরে সব শেয়ারহোল্ডারের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (শেয়ার প্রতি ৩.৫ টাকা) অনুমোদিত হলো। র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে গত ২৮ মার্চ অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই ঘোষণা এসেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে ২০১৮ সালে স্থিতিশীল অবস্থান ধরে রাখতে পেরেছে আইডিএলসি। গত বছরের শেষে আইডিএলসি গ্রুপের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৩৯৩ কোটি টাকা, যা ২০১৭ সালের চেয়ে ১৭ দশমিক ৩৯ শতাংশ বেশি। মন্দ ঋণের হার ২ দশমিক ৭৭ শতাংশ থেকে কমে হয়েছে ২ দশমিক ২০ শতাংশ। মোট সম্পদের পরিমাণও ১৪ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৯১৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত পাঁচ বছরের গড় প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৭০ শতাংশ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২০১৮ সালে পুঁজিবাজার ভিত্তিক আর্থিক অঙ্গ প্রতিষ্ঠানগুলোর (আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ও আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড) মুনাফা হ্রাস পাওয়া সত্ত্বেও বছর শেষে গ্রুপের গত পাঁচ বছরের ট্যাক্স পরবর্তী গড় নিট মুনাফা ২৬ দশমিক ৫৩ শতাংশে বহাল রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ। তার পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান সভায় শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে আইডিএলসিতে তাঁদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আইডিএলসি কীভাবে সহকর্মীদের কঠোর পরিশ্রমে ও কৌশলগত দক্ষতার মাধ্যমে আর্থিক কর্মক্ষমতা অর্জন করেছে তা তুলে ধরা হয়। পাশাপাশি ২০১৮ সাল পর্যন্ত যে স্থিতিশীল ও টেকসই ব্যবসায়িক চালিকা শক্তি তৈরি করেছে প্রতিষ্ঠানটি, তার ওপর ভিত্তি করে আইডিএলসি বর্তমান ও আগামীতে ক্রমবর্ধমান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অংশগ্রহণের প্রয়াস ব্যক্ত করেন তারা। 
বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার আইডিএলসি গ্রুপের উন্নতিকে সাধুবাদ জানান। সভায় আরও অংশ নেন প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মনোয়ার উদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক নিয়াজ হাবিব, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, অন্যান্য পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মাহিয়া জুনায়েদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. কামরুল হাসান, কোম্পানি সচিব মোহাম্মদ জোবাইর রহমান খান।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের