নতুন নিয়োগ পেলেন রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডি

গোলাম মওলা
২০ আগস্ট ২০১৯, ১৯:০৩আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:০৮

 

উবায়েদ উল্লাহ আল মাসুদ, মোহাম্মদ সামস-উল ইসলাম ও আতাউর রহমান প্রধান

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ও রূপালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে রদবদল হয়েছে। তবে অগ্রণী ব্যাংকে আগের ব্যবস্থাপনা পরিচালক নতুন করে নিয়োগ পেয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার (২০ আগস্ট) এ বিষয়ে পৃথকভাবে আদেশ জারি করেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল আওয়ালের সই করা এই আদেশ ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
আদেশ অনুযায়ী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন উবায়েদ উল্লাহ আল মাসুদ। তিনি বর্তমানে সোনালী ব্যাংকে একই পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন আতাউর রহমান প্রধান। তিনি বর্তমানে রূপালী ব্যাংকে একই পদে দায়িত্বরত রয়েছেন। তাদের নিয়োগ আগামী তিন বছরের জন্য কার্যকর হবে।
অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র দায়িত্বে থাকা মোহাম্মদ সামস-উল ইসলামকে পৃথক আদেশে আরও তিন বছরের জন্য ব্যাংকটির একই পদে বহাল রাখা হয়েছে।
এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট তারা এমডি হিসেবে প্রথম নিয়োগ পেয়েছিলেন। চলতি আগস্ট মাসেই তাদের চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হয়েছে। এ কারণে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে একইপদে তাদের দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিলো।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কাছে এই চিঠি পৌঁছানোর পর ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাদের নতুন করে নিয়োগ দেবে।
এর আগে গত ৪ জুলাই ব্যাংক ৩টিতে এমডি নিয়োগে সার্চ কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
২০১৮ সালের ২৪ ডিসেম্বর জারি করা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর পর্যন্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়া যাবে।

/জিএম/এইচআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের