শেয়ার বাজারের জন্য নতুন মার্জিন ঋণ নীতিমালা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৭

বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স’র সঙ্গে সামঞ্জস্য করে মার্চেন্ট ব্যাংকের জন্য মার্জিন ঋণ দেওয়ার নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সূচকে চারটি স্তরে ভাগ করে এ মার্জিন ঋণ নীতিমালা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত নীতিমালা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
বর্তমানে মার্জিন ঋণ প্রদানের সর্বোচ্চ হার ১:০.৫০ এবং সবক্ষেত্রেই একই। অর্থাৎ গ্রাহকের নিজস্ব ১ টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৫০ পয়সা মার্জিন ঋণ দেওয়া যায়।
মার্জিন ঋণের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ডিএসইএক্স সূচক ৪ হাজারের নিচে থাকাকালীন মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ১:১ হারে মার্জিন ঋণ দিতে পারবে। অর্থাৎ গ্রাহকের নিজস্ব ১ টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ১ টাকা মার্জিন ঋণ দেওয়া যাবে।
ডিএসই’র প্রধান সূচক ৪০০১-৫০০০ মধ্যে থাকলে ১:০.৭৫ হারে বা গ্রাহকের ১ টাকা বিনিয়োগের বিপরীতে ৭৫ পয়সা মার্জিন ঋণ দেওয়া যাবে।
ডিএসই’র প্রধান সূচক ৫০০১-৬০০০ মধ্যে থাকলে মার্জিন ঋণ হবে ১:০.৫০। অর্থাৎ গ্রাহক ১ টাকা বিনিয়োগ করে ৫০ পয়সা মার্জিন ঋণ নিতে পারবেন।
আর ডিএসই’র প্রধান সূচক ৬০০০ পয়েন্টের ওপরে থাকলে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে বিনিয়োগকারীরা। অর্থাৎ একজন বিনিয়োগকারী ১ টাকা বিনিয়োগ করে ২৫ পয়সা মার্জিন ঋণ নিতে পারবেন।

/জিএম/এমআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী