সিটি ব্যাংকের নতুন ডিএমডি জাবিদ ইকবাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৪:১৫আপডেট : ২২ জুন ২০২১, ১৪:১৫

সিটি ব্যাংক জাবিদ ইকবালকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে। তিনি ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে এ ব্যাংকেরই চিফ রিস্ক অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) হিসেবে কর্মরত আছেন।

সিটি ব্যাংকে যোগদানের আগে জাবিদ ইকবাল বাংলাদেশের আইএফআইসি ব্যাংক ও নেপালি বিনিয়োগকারীদের যৌথ মালিকানাধীন কাঠমান্ডু-ভিত্তিক নেপাল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি সিইও হিসাবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তিনি এইচএসবিসি ব্যাংক বাংলাদেশের হোলসেল বা করপোরেট ক্রেডিট প্রধান পদে নিয়োজিত ছিলেন।

এছাড়া তিনি এইচএসবিসি ব্যাংক হংকংয়ের সিনিয়র ক্রেডিট অ্যাপ্রুভার হিসেবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশের বৃহৎ ঋণ অনুমোদনের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে জাবিদ ইকবাল ঢাকায় কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক এবং ঢাকা ব্যাংকের করপোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক এবং ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভিন্ন পদে কাজ করেছেন।

জাবিদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং যুক্তরাষ্ট্রের সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সম্পন্ন করেন।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান