জুনের তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ২০:২৩আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:২৩

সদ্য সমাপ্ত জুলাইতে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। এ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৪ শতাংশে। যা জুনে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ।

মঙ্গলবার (১০ আগস্ট) একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিবিএসের মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে দেখা গেছে, জুলাইতে খাদ্যবহির্ভূত ও খাদ্যে মূল্যস্ফীতির হার কমেছে। প্রসাধন, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাব, গৃহস্থালী পণ্য, চিকিৎসা, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিবিধ সেবা খাতের মূল্যস্ফীতির হার কমার ফলে সার্বিক মূল্যস্ফীতি কমেছে।

পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, জুনে বিধিনিষেধের কারণে নিত্যপণ্য পরিবহনে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল। যার কারণে জুনে সব খাতেই মূল্যস্ফীতি ছিল। জুলাইয়ে দাম কিছুটা স্বাভাবিক থাকায় মূল্যস্ফীতি কমেছে।

তিনি বলেন, খাদ্যে জুলাইয়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক শূন্য ৮ শতাংশ, যা জুনে ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে জুলাইয়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ, যা জুনে ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ।

/এসআই/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম