আশুরার ছুটি বৃহস্পতিবার নয়, শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ১৯:২৬আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৯:২৬

আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। হিজরি মহররম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকে। ব্যাংকগুলো ওই দিন বন্ধ থাকে। কিন্তু এবার তা সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংক কর্মকর্তাদেরকে ছুটির বিষয়টি স্পষ্ট করেছে।

সার্কুলারে বলা হয়, আশুরার ছুটি বৃহস্পতিবারে নয়, শুক্রবার।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার আরও বলা হয়েছে, আগের সিদ্ধান্ত অনুযায়ী আশুরার ছুটি বৃহস্পতিবার ঘোষণা করা হলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আশুরার ছুটি শুক্রবার। এ কারণে এই ছুটি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার পুনর্নির্ধারণ করা হলো।

১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে পালন করেন দিনটি। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের