অর্থনীতি শিগগিরই আগের অবস্থায় ফিরবে: বাণিজ্য সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১

করোনার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হলেও দেশের অর্থনীতি খুব শিগগিরই আগের অবস্থায় ফিরবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ‘গত ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় এখনও আমরা পিছিয়ে আছি। তবে অর্থনীতিতে আবারও গতি ফিরতে শুরু করেছে। আমদানি-রফতানি বাড়ছে।’

বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউটেন্টস অব বাংলাদেশ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ফিন্যান্স ফর নন ফিন্যান্স প্রফেশনালস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইআরএফ  জানিয়েছে, অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেছেন, বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নিতে ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য করপোরেট প্রতিষ্ঠান তিন থেকে চার ধরনের আর্থিক প্রতিবেদন তৈরি করে থাকে। আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা আনার লক্ষ্যে অডিটরদেরকে সংশ্লিষ্ট কোম্পানির জন্য একটিমাত্র আর্থিক প্রতিবেদন তৈরি করতে হবে।

বাণিজ্য সচিব বলেন, ‘মূলত কোম্পানির সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে বিএসইসির কাছে আলাদা আলাদা আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার প্রবণতা রয়েছে। এর ফলে কোম্পানির মূল সম্পদের অপমূল্যায়ন ও অতিমূল্যায়ন হয়ে থাকে। এতে রাজস্ব আদায়ে সমস্যা সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানে সার্বিকভাবে একটিমাত্র আর্থিক প্রতিবেদন তৈরি করা প্রয়োজন।’

অনুষ্ঠানে আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু, ভাইস-প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়ুয়া, প্রধান নির্বহী কর্মকর্তা শুভাশীষ বসু, ইআরএফ  সভাপতি শারমিন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার ও মোহাম্মদ ফোরকান উদ্দীন, কাউন্সিল মেম্বার এন কে এ মবিন উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন বলেও জানিয়েছে ইআরএফ।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান