পোশাক রফতানি বাড়াতে দূতাবাসের সহযোগিতা চায় বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৮

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানি সম্প্রসারণে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন। গত ১০ সেপ্টেম্বর (যুক্তরাষ্ট্র সময়) ওয়াশিংটন ডিসি’তে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সহযোগিতা চেয়েছেন। এ সময় বিজিএমই’র সহ-সভাপতি মিরান আলী উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বৃদ্ধিসহ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য উন্নয়নে দূতাবাসের সহায়তা ও সহযোগিতা কামনা করেন।

বিজিএমইএ’র সভাপতি বাংলাদেশের টেক্সটাইল খাতে, বিশেষ করে নন-কটন খাতে মার্কিন ব্যবসায়ী এবং অনাবাসিক বাংলাদেশিদের কাছ থেকে বিনিয়োগ আকর্ষণ করতে পথ খুঁজে বের করার বিষয়ে সহায়তা প্রদানের জন্যও রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

ফারুক হাসান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি ইতিবাচক বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করতে সহযোগিতা প্রদান ও প্রচেষ্টা গ্রহণের জন্য রাষ্ট্রদূতি এম শহীদুল ইসলামকে ধন্যবাদ জানান।

বিজিএমইএ’র নেতারা দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেন।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান