৩০ প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ দেবে শ্রম মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৯:৫৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৯:৫৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে অধিকতর গৌরবোজ্জল ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ৬টি খাতের ৩০টি প্রতিষ্ঠান ও কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান করবে।

সোমবার (১ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে (ভার্চয়ালি সংযুক্ত) থেকে এই পদক প্রদান করবেন।

শ্রম মন্ত্রণালয় জানায়, নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরও অধিক পরিমাণে উৎপাদন নিশ্চিত করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এই পদক  প্রদান করা হবে।

প্রথমবারের মতো এ বছর তৈরি পোশাক  খাতের ১৫টি কারখানাকে এই পদক দেওয়া হচ্ছে। এই কারখানাগুলো হচ্ছে— ১. রেমি হোল্ডিংস লি., ২. প্লামি ফ্যাশনস লি., ৩. ভিনটেজ ডেনিম স্টুডিও লি., ৪. এ আর জিন্স প্রডিউসার লি., ৫. করণী নীট কম্পোজিট লি., ৬. ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ৭. ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল  (প্রা.) লি. (ক্যানপার্ক ইউনিট-২), ৮. গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩), ৯. ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, ১০. উইসডম অ্যাটায়ার্স লিমিটেড, ১১. মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড, ১২. স্মোটেক্স আউটারওয়্যার লিমিটেড, ১৩. অকো-টেক্স লি.. ১৪. তারাসিমা অ্যাপারেলস লি. ও ১৫. মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লি.।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ সেক্টরে পদকপ্রাপ্ত ৩টি প্রতিষ্ঠান হচ্ছে— ১. হবিগঞ্জ অ্যাগ্রো লি., ২. আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি. ও ৩. ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড।

চা শিল্পে পদকপ্রাপ্ত ৪টি প্রতিষ্ঠান হলো— ১. গাজীপুর চা বাগান, ২. লস্করপুর চা বাগান, ৩. জাগছড়া চা কারখানা ও ৪. নেপচুন চা বাগান।

চামড়াজাতপণ্য সেক্টরে পদকপ্রাপ্ত ২টি শিল্প-কারখানা হলো— ১. অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং ২. এডিসন ফুটওয়্যার লিমিটেড।

প্লাস্টিক সেক্টরে পদকপ্রাপ্ত ৩টি প্রতিষ্ঠান— ১. বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, ২. অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড ও ৩. ডিউরেবল প্লাস্টিক লিমিটেড।

ফার্মাসিউটিক্যালস সেক্টরে পদকপ্রাপ্ত ৩টি প্রতিষ্ঠান— ১. স্কয়ার  ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ২. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ৩. ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লি.।

মন্ত্রণালয় জানায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রণীত নীতিমালার আওতায় শ্রমমান সম্পর্কিত কিছু নির্ণায়ক মাপকাঠি যেমন- অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে ৬টি সেক্টরের ৩০টি শিল্প-কারখানাকে নির্বাচন করা হয়েছে।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম