মীনা বাজারে চলছে কাস্টমার সেলিব্রেশন সপ্তাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ১৭:০৯আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৭:০৯

মীনা বাজারের সব আউটলেট পালন করছে কাস্টমার সেলিব্রেশন সপ্তাহ, যা চলবে  শনিবার (২৭ নভেম্বর) পর্যন্ত। কাস্টমার সেলিব্রেশন সপ্তাহের অংশ হিসেবে মীনা বাজার এই সাত দিন একদিকে নিয়মিত এবং সর্বোচ্চ গ্রাহকদের কাছে উপহার নিয়ে হাজির হচ্ছে, আরেক দিকে চলছে কেনাকাটায় নানা অফার। ক্রেতারা বলছেন, হুট করে এধরনের গিফট পেতে কার না ভালো লাগে। আর কর্তৃপক্ষ বলছে, কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই আয়োজন।

আয়োজনের কারণ বলতে গিয়ে কর্তৃপক্ষ বলছে, ২০০২ সাল থেকে গ্রাহকদের জন্য উন্নত সেবা নিয়ে মীনা বাজার এগিয়ে চলছে। দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণে মীনা বাজারের ওপর আস্থা রেখেছে তার গ্রাহকেরা। তাদের আস্থা এবং অবদানকে ধন্যবাদ জানিয়ে এই আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে গল্প লেখা অফারও চলছে বলে জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। মীনা বাজারের কিছু অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। এই অফার আর  মাত্র একদিন আছে।

আয়োজনের ছয় দিন খুব ভালো কেটেছে উল্লেখ করে মীনা বাজারের প্রধান নির্বাহী শাহীন খান বলেন, ‘মীনা বাজার সবসময় তার গ্রাহকদের পাশে আছে। এমনকি করোনা অতিমারির সময়ও আমাদের চেষ্টা ছিল— গ্রাহকদের কাছে অল্প সময়ে তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া। গ্রাহকরাও মীনা বাজারের সেবা ও পণ্যের ওপর আস্থা রেখেছেন। আমরা সেই গ্রাহকদের সম্মানে এই সেলিব্রেশন সপ্তাহ পালন করছি।’

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান