সয়াবিন তেলের দাম আরও বাড়াতে চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১৮:১৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:২৭

সয়াবিন তেলের দাম আবারও লিটারে ৮ টাকা বাড়ানোর চিন্তাভাবনা করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে তারা বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব দিয়েছেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, দেশের ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবার আমদানি ব্যয় বাড়ার কারণ দেখিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

জানা গেছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন একই সঙ্গে পাম অয়েলের দাম বাড়ানোরও দাবি জানিয়েছে। অ্যাসোসিয়েশন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে লেখা চিঠিতে ৮ জানুয়ারি থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণলায় বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য ট্যারিফ কমিশনে পাঠায়। তারা এটি নিয়ে আগামীকাল রিফাইনারস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসছে।

বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ৮ টাকা দাম বাড়িয়ে তা ১৬৮ টাকা নির্ধারণের দাবি জানানো হয় চিঠিতে।

সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, তেলের দাম বাড়ানোর প্রস্তাব আগেই দিয়ে রেখেছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ে।  ট্যারিফ কমিশন বৃহস্পতিবার বিকালে বৈঠক ডেকেছে। কালকের বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান