ই-কমার্সে অবৈধ ডিজিটাল সেবা বিক্রিতে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২২, ২০:৫৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২০:৫৩

নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্ম ও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনসের সাবস্ক্রিপশন ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে মূল সেবাদাতা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই। এতে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মুনাফা হাতছাড়া হচ্ছে।  বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসার পরপরই ই-কমার্সে এ ধরনের ব্যবসা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জা‌রি করা হয়েছে।‌ এতে বলা হয়, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ডিজিটাল আইটেম দেশীয় মুদ্রায় বিক্রির জন্য প্রদর্শন করতে দেখা যাচ্ছে। এ ধরনের ব্যবসা বৈদেশিক মুদ্রায় লেনদেন নীতিমালা লঙ্ঘন হবে, যদি না এর বিক্রেতাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এর মূল্য বিদেশে পাঠানো না হয়। এ ধরনের পেমেন্টের ক্ষেত্রে কর ও ভ্যাটের বিষয়গুলোও রয়েছে।

এছাড়া ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য বিদেশি মুদ্রায় কোনও ডিজিটাল আইটেম কেনা হলে তা ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করার বিষয়েও নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, অনেক স্থানীয় ব্যবসায়ী বিদেশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনে তা আবার ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করে থাকে, যা বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই দিন বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তার সময়সীমা বাড়িয়ে আরও একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এ সার্কুলার জারি করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবতকৃত আমদানি-রফতানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী