সার্টিফাইং অথরিটির লাইসেন্স পেলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৯

সার্টিফাইং অথরিটির (সিএ) লাইসেন্স পেয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এই লাইসেন্স অনলাইন লেনদেনে আর্থিক ঝুঁকি কমানোর ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সইয়ের প্রচলন করবে। একইসঙ্গে অনলাইন লেনদেনের ক্ষেত্রে তথ্য প্রদানকারী ও গ্রহণকারীর পরিচিতির পাশাপাশি তথ্যের গোপনীয়তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেকট্রনিক সই সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ-সিসিএ’র সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে এ লাইসেন্স দেন। অনুষ্ঠানে সিনিয়র সচিব বলেন, ‘এই কার্যক্রম বাংলাদেশে ইলেকট্রনিক ও ডিজিটাল সই প্রসারের ক্ষেত্রে একটি মাইলফলক। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে ডিজিটাল সই বাস্তবায়নের ফলে দেশের জনগণের অনলাইন আর্থিক লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম