শ্রমিক কল্যাণ তহবিলে ডিএসই ও যমুনা অয়েল দিলো আড়াই কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ২০:১৫আপডেট : ২৩ মে ২০২২, ২০:১৫

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি গত বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে ২ কোটি ৪০ লাখ টাকা জমা দিয়েছে।

সোমবার (২৩ মে) সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কোম্পানি দু’টির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের মানবসম্পদ এবং প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক ছামিউল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৪৬১ টাকা এবং যমুনা অয়েল কোম্পানির মার্কেটিং বিভাগের জিএম আইয়ুব হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৪৬ টাকার চেক প্রতিমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক- দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে।

/এসআই/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী