চালু হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স পদ্ধতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২২, ১৬:২৪আপডেট : ২৯ মে ২০২২, ১৭:০১

আগামী কয়েক মাসের মধ্যেই ব্যাংক ইন্স্যুরেন্স পদ্ধতি চালু করা যাবে বলে জানিয়েছেন বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) অনুষ্ঠানের প্রধান অতিথি আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বিমা গ্রাহকদের দাবি দ্রুত পরিশোধ করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। তামাদি পলিসি হ্রাসে তিনি আইডিআরএ’র বিভিন্ন পদক্ষেপের কথাও জানান।

সম্প্রতি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

রবিবার (২৯ মে) বিআইএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বৈঠকে ইউএমপি পদ্ধতি অধিকতর কার্যকর এবং ইউএমপি চার্জ হ্রাস করার প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি বিমা শিল্পের উন্নয়নে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইডিআরএ’র সদস্য মইনুল ইসলাম ও মো. দলিল উদ্দিন, বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মালিক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কুদ্দুস, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না, সন্ধানী লইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না, আলফা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শাইখ সিরাজ, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোহাবত উল্লাহ।

বিআইএ নির্বাহী কমিটির সদস্য, বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিইও বি এম ইউসুফ আলী, বিআইএ নির্বাহী কমিটির সদস্য ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, বিআইএ টেকনিক্যাল কমিটির সদস্য, বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারি ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম