২৩ ব্যাংকের ৬৬৬ শাখায় ডলার লেনদেনের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ২০:৪৯আপডেট : ২১ আগস্ট ২০২২, ২০:৪৯

বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য ৬৬৬টি অথরাইজড ডিলার (এডি) শাখার আবেদন করেছে ২৩টি বাণিজ্যিক ব্যাংক। রবিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কোন এলাকার কোন শাখায় বৈদেশিক মুদ্রার লেনদেন সেবা চালু করা যায়, এর একটি তালিকা ব্যাংকগুলোর কাছে চাওয়া হয়। নতুন এডি শাখা নেওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল ১৭ আগস্ট পর্যন্ত। সেই নির্দেশনার ভিত্তিতে ২৩টি ব্যাংক ৬৬৬টি নতুন এডি শাখার জন্য আবেদন করেছে।’

সংকট কাটাতে শাখায় শাখায় ডলার বেচাকেনা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকগুলো এই আবেদন করে।

মূলত, বর্তমান নিয়মে শুধুমাত্র বৈদেশিক লেনদেনে নিয়োজিত ব্যাংকের এডি শাখাগুলো থেকে নগদ ডলার কেনাবেচনার অনুমতি রয়েছে। ডলার সংকট মোকাবিলা ও মানি চেঞ্জারের দৌরাত্ম্য কমাতে ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী, বৈদেশিক মুদ্রার বিনিময় সেবার পরিধি বাড়াতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র জানায়, ডলার বেচাকেনার জন্য শুধুমাত্র ২০০ অনুমোদিত ডিলার বা এডি শাখা ও ২৩৫টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের অনুমতি রয়েছে।

জানা গেছে, ডলার বেচাকেনার জন্য সারা দেশে এডি শাখার সংখ্যা খুব একটা নেই। রাজধানী ঢাকাসহ জেলা ও বিভাগীয় শহরেই বেশিরভাগ এডি শাখার অবস্থান। ফলে নগদ ডলার কেনাবেচার জন্য মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ওপরই বেশি নির্ভর করতে হয় প্রবাসী বাংলাদেশি, বিদেশি পর্যটকসহ সাধারণ গ্রাহকদের।

মানি চেঞ্জারগুলোর ওপর নগদ ডলার বেচাকেনার নির্ভরতা কমাতে ব্যাংকের এডি শাখার বাইরে অন্যান্য শাখায়ও নগদ ডলারসহ অন্য বৈদেশিক মুদ্রা কেনাবেচার সেবা চালু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রাথমিকভাবে শাখাগুলোতে একটি ডেস্কের মাধ্যমেই এ সেবা চালুর অনুমোদন দেওয়া হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান