সোনালী ব্যাংক ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১

উন্নত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিতের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড ও ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

ডিজিটাল ব্যাংকিং সেবা আইসিবির গ্রাহক ও বিনিয়োগকারীদের দোরগোড়ায় পৌঁছে দিতে বুধবার(১৪ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস ও আইসিবি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

এরপর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং আইসিবির ম্যানেজিং ডিরেক্টর মো. আবুল হোসেন।

চুক্তির ফলে আইসিবি ম্যানেজমেন্টের গ্রাহক ও বিনিয়োগকারীরা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের অর্থ ও ফি অনলাইনে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজাররা, আইসিবি ম্যানেজমেন্ট লিমিটেডের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমুদ হাসান মুরাদ ও দীপক কুমার দত্ত, এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ শামীম পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম