বিমাসেবা নিতে মেটলাইফের সঙ্গে ‘সাজগোজ’র চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৩

কর্মীদের বিমা সুবিধা দিতে মেটলাইফের সেবা গ্রহণ করবে বাংলাদেশের শীর্ষ স্থানীয় এবং বৃহত্তম বিউটি ও পারসোনাল কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম সাজগোজ লিমিটেড। এর ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা, অকালমৃত্যু এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে বিমা সুরক্ষার আওতায় থাকবেন।

সম্প্রতি এ নিয়ে সাজগোজ লিমিটেড ও মেটলাইফ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ, ডিরেক্টর অ্যান্ড হেড অফ এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনিরুল ইসলাম, এমপ্লয়ি বেনিফিটসের ম্যানেজার নাফিস ইসলাম এবং এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রায়হান চৌধুরী। অপরদিকে সাজগোজ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিসিও সিনথিয়া শারমিন ইসলাম, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফারহানা প্রীতি, হেড অফ হিউম্যান রিসোর্স হাসিবা বিনতে হান্নান।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, ‘প্রতিষ্ঠানের উন্নতির পেছনে প্রতিটি কর্মীর অসামান্য অবদান রয়েছে। কর্মীরা এটা জেনে অনুপ্রাণিত বোধ করবেন যে, প্রতিষ্ঠান তাদের জন্য বিমা সুরক্ষার ব্যবস্থা করে জীবনের বহু অনিশ্চয়তা থেকে তাদেরকে রক্ষার উদ্যোগ নিয়েছে।’

সাজগোজ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, ‘আমাদের ব্যবসা ও ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেন কর্মীরা। আমরা নিশ্চিত করতে চাই, কর্মীরা যেন এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে মনে করেন। আমাদের প্রয়োজনের সঙ্গে মেটলাইফের পলিসি এবং সুযোগ-সুবিধাগুলো মিলে গেছে। তাই আমরা মেটলাইফকে আমাদের কর্মীদের বিমা সুরক্ষা প্রদানের জন্য নির্বাচিত করেছি।’

২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সাজগোজ লিমিটেড সুপরিচিত প্রসাধনী ব্র্যান্ডগুলোর নির্ভেজাল পণ্য সরবরাহ করে যাচ্ছে এবং এর ভোক্তাবান্ধব এবং যথাসময়ে সেবাদান বৈশিষ্ট্যের অধিকারী একটি সর্বজনীন মাল্টি-ব্র্যান্ডেড বিক্রেতা হিসেবে সুনাম অর্জন করেছে।  অপরদিকে বাংলাদেশে ৮০০'র বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারকে বিমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী