ইএফডি বসবে ৩ লাখ, ভ্যাট আসবে ২০ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ১৬:৩০ আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬:৩০

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন সরবরাহ, ব্যবহার এবং খুচরা পর্যায়ে আদায় করা ভ্যাটের তথ্য সংগ্রহের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও জেনেক্স ইনফোসিস লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। এই চুক্তির শর্তানুযায়ী, আগামী পাঁচ বছরে ৩ লাখ ইএফডি ও এসডিসি মেশিন সরবরাহ ও স্থাপন করতে হবে। এসব মেশিন স্থাপন হলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে আয়কর খাতেও।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এনবিআরের সম্মেলন কেন্দ্রে চুক্তি সই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে এনবিআর ও জেনেক্সের  ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এনবিআরের  পক্ষে সংস্থাটির সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান ও জেনেক্স ইনফোসেস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী ফজলে ইমাম চুক্তিতে সই করেন।

চুক্তির শর্তানুযায়ী, জেনেক্স ইনফোসেস লিমিটেডকে প্রতিটি জোনে প্রথম বছরে ন্যূনতম ২০ হাজার ইএফডি-এসডিসি মেশিন সরবরাহ ও স্থাপন করতে হবে। চুক্তির পাঁচ বছরের মধ্যে প্রতিটি জোনে মোট এক লাখ করে তিনটি জোনে পর্যায়ক্রমে ৩ লাখ ইএফডি ও এসডিসি মেশিন সরবরাহ ও স্থাপন করতে হবে। কোনও জোনে কাঙ্ক্ষিত নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠান পাওয়া না গেলে জোনের পার্শ্ববর্তী এলাকায় দরপত্রের আওতায় ইএফডি ও এসডিসি মেশিন সরবরাহ ও স্থাপন কার্যক্রম বিস্তৃত করা হবে। এটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে সংশ্লিষ্ট খাতে রাজস্ব আদায় অনেকগুণ বাড়বে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ইএফডি মেশিন স্থাপিত হলে খুচরা পর্যায়ে বিক্রির তথ্য ইনভয়েস করার প্র্যাকটিস হবে, যার খুব অভাব রয়েছে। আজকের চুক্তি সইয়ের মাধ্যমে রাজস্ব সংগ্রহের নতুন পার্টনারশিপ তৈরি হলো। এটা নতুন যাত্রা। আমরা দেশের জন্য একসঙ্গে কাজ করবো।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ভ্যাটের নেট বাড়ানো। নেট যখন বাড়বে তখন রেট কমে আসবে। যেকোনও ভালো কাজ বাস্তবায়নে চ্যালেঞ্জ বেশি থাকে। আমাদেরও চ্যালেঞ্জ এসেছিল। চ্যালেঞ্জ ছিল বলেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’

এনবিআর সদস্য মইনুল খান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বয়ংক্রিয়, সফটওয়্যার ও অনলাইনভিত্তিক মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে দেশের সব সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরে অবস্থিত পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) এর আওতায় ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও ক্ষেত্রমতে সেলস ডাটা কনট্রোলার (এসডিসি) বা পয়েন্ট অব সেলস (পস) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এটি বাস্তবায়নের অংশ হিসেবে বোর্ড ২০২০ সালের ২৫ আগস্টে প্রাথমিকভাবে ৫টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা উত্তর/দক্ষিণ/পূর্ব/পশ্চিম, চট্টগ্রাম) ইএফডি ও এসডিসি স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়। অক্টোবর পর্যন্ত মোট ৭ হাজার ৮৩২টি ইএফডি ও এসডিসি, যার মধ্যে ৭ হাজার ৩৯৭টি ইএফডি ও ৪৩৫টি এসডিসি স্থাপন করা হয়েছে। ইএফডি ও এসডিসি স্থাপন কার্যক্রম এখনও চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘ব্যবহারকারীদের অনভ্যস্ততা, অনাগ্রহ এবং ভোক্তাদের অসেচতনতার কারণে স্থাপিত মেশিনগুলো থেকে শতভাগ চালান ইস্যু সম্ভব হচ্ছে না। এরইমধ্যে বিক্রেতা পর্যায়ে প্রশিক্ষণ ও ভোক্তা পর্যায়ে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেও চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মূলত মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের সীমিত জনবল দ্বারা নিবিড় তদারকি করে স্থাপিত বিপুল সংখ্যক ইএফডি ও এসডিসি মেশিন ব্যবহারের মাধ্যমে শতভাগ চালান ইস্যু নিশ্চিত করাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করে যথাযথ রাজস্ব আদায়ের কাঙ্ক্ষিত ফল পেতে দেরি হচ্ছে। ইএফডিএমএস পাইলটিং ভিত্তিতে বা সীমিত পরিসরে সফল হলেও সারাদেশে চলমান প্রক্রিয়ায় মাধ্যমে ইএফডি ও এসডিসি মেশিন ব্যবহার করে রাজস্ব আহরণ টেকসই ব্যবস্থা হিসেবে কার্যকর করা দুরূহ বিষয়।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
যন্ত্রাংশের ঘোষণা দিয়ে খণ্ডিত বিএমডব্লিউ-ইসুজু আমদানি, কাস্টমসের তদন্ত
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
সর্বশেষ খবর
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির