‘স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ব্যবস্থাপনা স্মার্ট হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৩, ১৮:৪৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৮:৪৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ব্যবস্থাপনা স্মার্ট হতে হবে। মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিবান্ধব জনগোষ্ঠিই স্মার্ট বাংলাদেশ গড়ার নেপথ্যে কাজ করবে।

রবিবার (১ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে ‘ডিপিডিসি’র স্মার্ট গ্রিডের পাইলট প্রকল্প’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ প্রযুক্তি-নির্ভর হতে সময় নেয়। তাদেরকে উদ্বুদ্ধ করে আধুনিক করতে হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিশাল এলাকা দ্রুত আধুনিকায়নের আওতায় আনা উচিত। বিভিন্ন দফতরের কার্যক্রম সমন্বয় করে সমন্বিতভাবে প্রযুক্তিবান্ধব পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক।’ এ সময় তিনি ‘ম্মার্ট গ্রিড’ নীতিমালা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

পাইলট প্রকল্পের আওতায় উপকেন্দ্র নির্মাণ ও প্রসার, ক্যাপাসিটর ব্যাংক স্থাপন ও পাওয়ার সিস্টেম স্মার্ট গ্রিড প্রবর্তন হবে। সমন্বিত স্মার্ট গ্রিডে থাকবে সমন্বিত যোগাযোগ ব্যবস্থাগুলো, অ্যাডভান্স সেন্সিং উইথ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স মিটারিং অবকাঠামো, পরিমাপ অবকাঠামো, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, সিস্টেম ব্যবহারে সহায়তা— প্রাথমিকভাবে সাতমসজিদ রোড, লালমাটিয়া, আসাদগেট ও জিগাতলায় এই সুযোগ থাকবে। পর্যায়ক্রমে এর ব্যাপ্তি বাড়ানো হবে।

এনকেএসওএফটি করপোরেশন, ইউএসএ-এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত জন চৌধুরী স্মার্ট গ্রিড কীভাবে কাজ করবে— তার ওপর একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানের সভাপতিত্বে গ্লোবাল ব্র্যান্ড কমিউনিকেশন, ইউএসএ-এর পরিচালক ফারজানা ইয়াসমিন আশা, ইউরোপিয়ান ইউনিয়নের মিনিস্টার কন্সুলার অ্যান্ড হেড অব কো-অপারেশন মাওরিজিও সিয়ান বক্তব্য রাখেন। 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম