কোর রিস্ক সেগমেন্টের অন্যতম অ্যান্টি-মানিলন্ডারিং বিষয়ক রেটিং মান সন্তোষজনক পর্যায়ে উন্নত করার লক্ষ্যে কৌশল ও কর্মসূচি নির্ধারণে সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ব্যাংকের চিফ অ্যান্টি-মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের সব ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সব জেনারেল ম্যানেজার, প্রধান কার্যালয়ের সব ডেপুটি জেনারেল ম্যানেজার, সব প্রিন্সিপাল অফিস প্রধান, সব শাখা প্রধান ও সংশ্লিষ্ট নির্বাহী এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।







