খুলনায় ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৪

খুলনায় ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সম্প্রতি খুলনার একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে মঙ্গলবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান। ব্যাংকের খুলনা জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু নাসের মোহাম্মদ নাজমুল বারীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- ব্যাংকের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মোহাম্মদ মোশাররফ হোসাইন।
সম্মেলনে খুলনা জোনের ২৭ জন শাখা ব্যবস্থাপক,  অপারেশনস বিভাগের ম্যানেজার ও নির্বাচিত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ আবদুল মান্নান তার বক্তব্যে বলেন, ব্যবসা-বাণিজ্য প্রসার ও সম্পদ বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনেতিক উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। খুলনা অঞ্চল থেকে সংগৃহীত আমানত ও রেমিট্যান্স উৎপাদনমুখী ও কল্যাণবর্ধক খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে। নতুন নতুন খাত ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে ব্যাংকিং সেবা আরও বেশি মানুষের দোরগোঁড়ায় পৌছে দিতে তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
/এসআই/এসএনএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি