বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেলো পাঠাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ১৯:৫২আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২১:০৩

পেমেন্ট সার্ভিস প্রোভাইডর (পিএসপি) লাইসেন্স পেয়েছে ডিজিটাল পেমেন্টস লিমিটেড-পাঠাও। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ রবিবার (২ এপ্রিল) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডর, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সিস্টেম প্রোভাইডরের কাছে পাঠানো সার্কুলারে জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ৭ ধারা অনুসারে ডিজিটাল পেমেন্ট লিমিটেডকে দেশের অভ্যন্তরে পাঠাও পে ব্র্যান্ড নামে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।’

এর আগে ২০১৯ সাল দেশের অন্যতম বৃহৎ রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে লাইসেন্স (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) পায় পাঠাও লিমিটেড।

প্রসঙ্গত, লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহের জন্য পাঠাওয়ের ওপর নির্ভর করে। পাঠাও ২০১৬ সাল থেকে রাইড শেয়ারিং সেবা দিয়ে আসছে।

বাংলাদেশের অন্যতম রাইড শেয়ারিং, ই-কমার্স ও ফুড ডেলিভারি সেবা প্রদানকারী ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও দেশব্যাপী হাজার হাজার মানুষের জন্য নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি সামগ্রিকভাবে জীবনযাত্রার মান বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রেখে চলেছে। উল্লেখ্য, সরকারের রাইড শেয়ারিং নীতিমালা ২০১৮ অনুমোদিত প্রথম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম