‘হটলাইন’ নম্বর ব্যাংকের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ১৭:৪৪আপডেট : ০৯ মে ২০২৩, ১৭:৪৬

ব্যাংকিং-সেবা প্রদান ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে ব্যাংকের নিজস্ব ‘হটলাইন’ নম্বরসহ বাংলাদেশ ব্যাংকের ‘হটলাইন’ নম্বর (১৬২৩৬) দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্তে টেলিফোনিক যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উন্নত ব্যাংকিং-সেবা প্রদান এবং এ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে লিখিত মাধ্যমের পাশাপাশি টেলিফোনিক যোগাযোগ একটি কার্যকরী ও সময়বান্ধব মাধ্যম। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংকের নিজস্ব ‘হটলাইন’ নম্বর রয়েছে। এ ছাড়া ব্যাংকিং বা আর্থিক-সেবা পেতে হয়রানির শিকার হলে, অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে, তার প্রতিকার পেতে বাংলাদেশ ব্যাংকেরও একটি ‘হটলাইন’ নম্বর (১৬২৩৬) রয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহকদের ব্যাংকিং-সেবা প্রদান এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় বিদ্যমান অভিযোগ বাক্সে ব্যাংকের নিজস্ব ‘হটলাইন' নম্বরসহ বাংলাদেশ ব্যাংকের 'হটলাইন' (১৬২৩৬) নম্বর লিপিবদ্ধ করে দৃশ্যমান স্থানে প্রদর্শনের পরামর্শ দেওয়া যাচ্ছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম