দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে আগ্রহী এফবিসিসিআই ও ইউরোপীয় ইউনিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ১৭:০৬আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৭:০৬

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে নিজেদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান।

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর গুলশানে  এফবিসিসিআই’র কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

করোনা মহামারিতে ভ্যাকসিনসহ বাংলাদেশে যাবতীয় সহযোগিতা প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশকে প্রদত্ত জিএসপি সুবিধা ২০২৯ সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় ইইউ’র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

মাহবুবুল আলম বলেন, ‘এ বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করছে, যা দুই অঞ্চলের মধ্যে বন্ধুত্বের স্থায়ী অঙ্গীকারের একটি উৎকৃষ্ট উদাহরণ।’

বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য তুলে ধরে মাহবুবুল আলম আরও বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট রফতানির ৪৫ শতাংশ যায় ইউরোপে। তৈরি পোশাক ও হিমায়িত খাদ্য এর মধ্যে অন্যতম। বাণিজ্যিক ক্ষেত্রে ইউরোপ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে।’

বাংলাদেশের জলবায়ু বিষয়ক কর্মকাণ্ডে এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। ইইউ’র এই সহায়তা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আধুনিক অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, সরবরাহ চেইন, উন্নত পানি ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, শিল্পদূষণ নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মাহবুবুল আলম প্রস্তাবিত কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমে (সিবিএএম) বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে জিএসপি প্ল্যাস মর্যাদা নিশ্চিতের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জনান।

রোহিঙ্গা শরণার্থীদের প্রতি ইইউ’র মানবিক সহায়তার প্রশংসা করে মাহবুবুল আলম মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেন।

বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এফবিসিসিআই’র সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মাহবুবুল আলমের প্রতি শুভেচ্ছা জানান। এসময় তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে ইইউ’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তরুণদের দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশ সরকারের সাসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সক্রিয় সহযোগিতার কথাও উল্লেখ করেন ইইউ রাষ্ট্রদূত।

এ সময় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, শমী কায়সার, মো. মুনির হোসেনসহ পরিচালকরা  উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ 
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী