ব্যাংক কর্মকর্তাদের সর্বজনীন পেনশনে অংশ নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২২

দেশের সব ব্যাংকের (রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক ছাড়া) কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, সর্বজনীন পেনশন স্কিমে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক, অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিরা, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা এবং বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনও বাংলাদেশি নাগরিকের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তাবলয়ে অন্তর্ভুক্তির উদ্দেশ্য পূরণে সব ব্যাংকের (রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক ছাড়া) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

গত বছরের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন থেকেই নিবন্ধন প্রক্রিয়া শুরু করেন সংশ্লিষ্টরা। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ও চাঁদা জমা শুরু হয়।

মানুষের পেশা ও সামাজিক অবস্থান বিবেচনা করে প্রাথমিকভাবে সরকার চারটি স্কিম ঘোষণা করেছে। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এই চারটি স্কিম থেকে নিজের অবস্থান অনুযায়ী স্কিম বেছে নেওয়া যাবে।

এর মধ্যে অতি দরিদ্রদের জন্য ‘সমতা’ স্কিম, বিদেশে চাকরিরতদের জন্য ‘প্রবাস’ স্কিম, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘প্রগতি’ স্কিম, অনানুষ্ঠানিক খাত ও স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’ স্কিম রয়েছে।

/জিএম/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ বেড়ে গেলো ডলারের দাম, কারণ কী
রাষ্ট্রমালিকানাধীন ৬ ব্যাংকের এমডি: নিয়োগ নয়, মনোনয়ন দেবে সরকার
বিভিন্ন ব্যাংকে আইটি কর্মকর্তা পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন
সর্বশেষ খবর
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
ঘুরতে বেরিয়ে স্কুলছাত্রীকে রাস্তায় ফেলে পালালো প্রেমিক, পরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার
ঘুরতে বেরিয়ে স্কুলছাত্রীকে রাস্তায় ফেলে পালালো প্রেমিক, পরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাসোসিয়েশনের
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাসোসিয়েশনের
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে