বিজিএমইএ’র ‘অন্ধকার দিক সাদা করার’ প্রতিশ্রুতি ফোরাম প্যানেলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০

বাংলাদেশের গার্মেন্টস পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ-তে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে উল্লেখ করে এই সংগঠনের অন্ধকার দিক সাদা করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘ফোরাম প্যানেল’।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ফোরাম প‍্যানেলের ইশতেহার ঘোষণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিশ্রুতির কথা জানান প‍্যানেলের নেতা ফয়সাল সামাদ।

ফয়সাল সামাদ বলেন, ‘অনেক সদস‍্য বিজিএমইএ-তে সেবা পান না। আরও অনেক অভিযোগ রয়েছে। আসন্ন নির্বাচনে আমরা জিততে পারলে বিজিএমইএ’র সব অন্ধকার দিক সাদা করবো।’

তিনি আরও বলেন, ‘আসন্ন বিজিএমইএ নির্বাচন হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং সব প্রশ্নের ঊর্ধ্বে হতে হবে।’ এই নির্বাচনে প্রভাব বিস্তারের কোনও আশঙ্কা নেই বলেও তিনি জানান।

ফয়সাল সামাদ বলেন, ‘আমরা ইকোনমিক রিকভারি প্ল‍্যান করবো গার্মেন্টস খাতের জন‍্য। ফোরাম থেকে সেক্টরের দিকে বেশি ফোকাস দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা শ্রমিকবান্ধব। আমরা নির্বচিত হতে পারলে শ্রমিকদের স্বার্থে অনেক কাজ করবো।’

তিনি বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বিজিএমইএ প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে গার্মেন্টস মালিকদের মূল্যায়ন, সমস্যার সমাধান এবং বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি প্রতিষ্ঠা করার হবে। ফোরাম নির্বাচনে জয়লাভ করতে পারলে সদস্যরা কার্ডধারী না হয়ে কাজের পরিচালক হবেন।’

এ সময় ফোরাম নেতারা দায়িত্ব পালনকালীন সময়ে নিজেদের কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন।

/এএইচএ/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান