দাম কমানোর একদিন না যেতেই ফের বাড়লো সোনার দাম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৪, ১৬:২০আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৮:৩৪

একদিন না যেতেই দেশের বাজারে সোনার দাম কিছুটা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের বা ২২ ক্যারেট এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় দাম বেড়েছে ৬৩০ টাকা। অর্থাৎ প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা। শনিবার (২০ এপ্রিল) প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৭৯৬ টাকা।

রবিবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার বিকাল সাড়ে ৩টা থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা হয়েছে।

এর আগে শনিবার (২০ এপ্রিল) সোনার দাম সামান্য কমিয়েছিল বাজুস। তার একদিন আগে ১৯ এপ্রিল  প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৪ টাকা বাড়িয়ে দাম বেঁধে দেয় সংগঠনটি। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৬৩৭ টাকায়। দেশের বাজারে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৮ হাজার ৬৬২ টাকায় বিক্রি করা হবে।

এদিকে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী—বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ২৮৩ টাকা।

আরও পড়ুন:

সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম