আবারও ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৭:৫৩আপডেট : ১২ জুন ২০২৪, ০১:৫২

আবারও ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশ ব্যাংক। সোমবার (১১ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানির অর্থায়নে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে বলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন না।

তবে নিজ ব্যাংকের কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে  নিজস্ব অর্থায়নে কর্মকর্তারা হজে যেতে পারবেন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা গ্রহণের জন্যও বিদেশ যেতে পারবেন।

এছাড়া ব্যাংকে কর্মরত বিদেশি নাগরিকরা নিজ দেশে যেতে পারবেন। বিদেশি ব্যাংকের বাংলাদেশ শাখায় কর্মরত কর্মকর্তারা বিদেশে তাদের প্রধান কার্যালয়ে যেতে পারবেন।
বিদেশি  ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সভায় অংশগ্রহণসহ দাফতরিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন সভায় অংশ নিতে ব্যাংকাররা বিদেশ যেতে পারবেন। বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণ করতে বিদেশ যেতে পারবেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার বিদেশ ভ্রমণ বিষয়ে প্রযোজ্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

এর আগে ২০২২ সালে ১৬ নম্বর সার্কুলার জারির মাধ্যমে ব্যাংকারদের ‘ব্যক্তিগত’ বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর কিছু দিন পর অবশ্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। দীর্ঘ দুই বছর পর আবারও বিদেশযাত্রায় পুরোপুরি নিষেধাজ্ঞা এলো। বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মীদের সব ধরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকের অনুমতি ছাড়া  ‘ব্যক্তিগত’ খরচেও তারা বিদেশে যেতে পারবেন না বলে তখনকার সার্কুলারে উল্লেখ করা হয়েছিল।

রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসনে বিলাস পণ্য আমদানি নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ডলার বাঁচাতে বাংলাদেশ ব্যাংক এমন সময় এই সার্কুলার জারি করলো, এর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে যান ৩০টি ব্যাংকের এমডিসহ মোট ৪৫ জন কর্মকর্তা।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী