মেনন-মমতাজের ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৪, ১৭:৩১আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৭:৩১

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সংসদের সাবেক এমপি ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে।

লেনদেন স্থগিতের এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়। চিঠিতে রাশেদ খান মেনন ও মমতাজ বেগমের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউয়ের নির্দেশনায় আরও বলা হয়, যেসব হিসাব স্থগিত করা হয়েছে, তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
খাল পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম
খাল পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম
কুয়ালালামপুরে আটক ১১৮ বাংলাদেশি
কুয়ালালামপুরে আটক ১১৮ বাংলাদেশি
সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম
সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম
সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাঘচি
সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাঘচি
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের