দাম বেড়েছে সোনার স্মারক মুদ্রার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৪, ২০:০১আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২০:০১

সোনার স্মারক মুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ১০ হাজার টাকা করে বাড়িয়ে এক লাখ ২৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ ১৫ হাজার টাকা।

সোমবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কার‌ণে এই মুদ্রার দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক সোনার স্মারক মুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট সোনার দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক সোনার স্মারক মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য এক লাখ ২৫ হাজার হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে, ২৯ আগস্ট বাংলা‌দেশ ব্যাংক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দেয়, যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছিল।

এছাড়া, বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এর মধ্যে আছে বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী-১৯৯৬, বাংলাদেশ ব্যাংক রজতজয়ন্তী-১৯৯৬, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮ বাংলাদেশের ৪০তম বিজয়বার্ষিকী, ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর- রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-বাংলাদেশ ২০১১, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১ এবং বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির মুদ্রা।

এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১.৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম ৬ হাজার টাকা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
রিজার্ভ চুরি মামলার চার্জশিট প্রসঙ্গে যা বলছে সিআইডি
রিজার্ভ চুরি: চার্জশিটের খসড়া প্রস্তুত, সব প্রশ্নের উত্তর কি মিলেছে
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে জনগণের দুয়ারে যাওয়ার ঘোষণা মামুনুল হকের
গণভোটের রায় বাস্তবায়নে জনগণের দুয়ারে যাওয়ার ঘোষণা মামুনুল হকের
বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত ২ ইউনিয়নের নাম 
বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত ২ ইউনিয়নের নাম 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে সম্পাদক