সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পতন শেয়ারবাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৯:৩০আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৯:৩০

সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে শেয়ারবাজারে। রবিবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ২০ পয়েন্ট হারিয়ে ৪৯৬৫ দশমিক ৩৯ পয়েন্টে নেমেছে। সূচক পতনের হার ২ দশমিক ৯১ শতাংশ।  বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালের ৪ এপ্রিল বা গত সাড়ে তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ পতন। ওই দিন ঢাকার শেয়ারবাজারের ডিএসইএক্স সূচকটি ১৮১ পয়েন্ট বা ৩ দশমিক ৪৪ শতাংশ হারিয়ে ৫০৮৯ পয়েন্টে নেমেছিল। তবে পয়েন্ট বিবেচনায় সূচকের এই পতন ২০২২ সালের ৭ মার্চের পর সর্বোচ্চ। ওই দিনে সূচকটির ১৮২ পয়েন্ট হারিয়ে ৬৪৫৬ পয়েন্ট নেমেছিল। তবে ওই দিনের সূচক পতনের হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ।

রবিবার (২৭ অক্টোবর) ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৯৪টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৩৯টিই দর হারিয়েছে। কমপক্ষে ৫ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১৬ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে ১৫৯টি শেয়ার।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ব্যাপক দরপতন হয়েছে।

গত আড়াই মাসের দরপতনে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ হাজার হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিন দুপুরে কয়েকশ বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরানো কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।

অবশ্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, শেয়ারবাজারে লেনদেনে সুশাসন ফেরাতে এ সংস্থা আপ্রাণ চেষ্টা করছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দরপতনের জন্য বিগত সরকারের ১৫ বছরে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করে দুর্বল মৌলভিত্তির কোম্পানিকে তালিকাভুক্ত করাকে দায়ী করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাগাতার কারসাজির মাধ্যমে শেয়ারদর বাড়ানো হয়েছিল। দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইসসহ নানা কৃত্রিম ব্যবস্থা দিয়ে পতন আটকে রাখা হয়েছিল।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ডিএসই’র এজিএম নাসিরের বিরুদ্ধে নারী সহকর্মীকে উত্ত্যক্তের অভিযোগ
শেয়ারবাজারে আস্থা ফেরাতে আসছে নতুন আইন, খসড়ায় যা আছে
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো
সর্বশেষ খবর
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক