৮ মাসে ৩৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ১৮:১৫আপডেট : ১৮ মে ২০২৫, ১৮:১৫

গত বছরের সেপ্টেম্বর থেকে শনিবার (১৭ মে) পর্যন্ত প্রায় আট মাসে ২৫৩টি শিল্প, ১৯৯টি বাণিজ্যিক ও ৩৬ হাজার ৩টি আবাসিকসহ মোট ৩৬ হাজার ৪৫৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮০ হাজার ৫২৯টি বার্নার বিচ্ছিন্নসহ ১৬৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

রবিবার (১৮ মে) তিতাস এই তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, তিতাস গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত ও উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ সাভারের আওতাধীন কলমা, টঙ্গাবাড়ী, গরুরহাট, বড় আশুলিয়া, বঙ্গবন্ধু রোড, টঙ্গাবাড়ী, রাজু মার্কেট, গৌরীপুর, বটতলা, গৌরীপুর, আশুলিয়া, সাভার এলাকার ৬টি স্পটে একটি বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে রুটনেক্সট ওয়াশিং ও ইকো লন্ডিং ইন্ডাস্ট্রিজ  নামে বাণিজ্যিক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। এতে ১১ লাখ ৯৬ হাজার ৪৫৭ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। এ সময় ৪০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।

একই দিনে, আশুলিয়ার আওতাধীন চক্রবর্তীটেক, ভবানীপুর, গাজীপুর (আশুলিয়া নেটওয়ার্ক) এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চালানো হয়েছে। অভিযানে আনুমানিক ৬০০ ফুট অবৈধ বিতরণ লাইনের বিভিন্ন ব্যাসের আনুমানিক ৫০০ ফুট লাইন পাইপ অপসারণ করে মেসার্স নূর জানুমা ওয়াশিং প্ল্যান্ট ও এআর জিন্স নামে শিল্প সংযোগটি বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। এতে ১৩ লাখ ৯৯ হাজার ৪৪০ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। এছাড়া, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং ভিজিল্যান্স বিভাগ গাজীপুর যৌথ পরিদর্শনে ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল, টাঙ্গাইলের গোড়াই-মির্জাপুরে রেগুলেটরে অবৈধ হস্তক্ষেপ শনাক্ত করার কারণে তৎক্ষণিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ভিজিল্যান্স বিভাগের টিম-১ নিউ সিটি ডাইং পরির্দশনকালে আউটলেট ভালভের চাবির পয়েন্ট থেকে তারের মাধ্যমে মিটার টারবাইন বন্ধ করা পরিলক্ষিত হয়। ফলে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জের আওতাধীন বিশেষ টিম অভিযান চালিয়ে নরসিংদীর আওতাধীন গ্রাহক মেসার্স সরদার কেমিক্যাল ইন্ডাস্ট্রির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

/এসএনএস/ এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি