দুটি শ্রেষ্ঠ পুরস্কার পেলো কাজী অ্যান্ড কাজী টি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৬:৩৮আপডেট : ২১ মে ২০২৫, ১৭:৩২

ক্ষুদ্রায়তন চা চাষ, উৎপাদন, বিপণনকে উৎসাহিত করতে পঞ্চম ‘জাতীয় চা পুরস্কার ২০২৫’ প্রদান করেছে সরকার। আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

এ বছর ‘বৈচিত্র্যময় চা’ বাজারজাত এবং ‘দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা’ মোড়ক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে দুটি পুরস্কার পেয়েছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ।

বুধবার (২১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের হাত থেকে পুরস্কার দুটি গ্রহণ করেন কাজী ইনাম আহমেদ।

বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ছবি: নাসিরুল ইসলাম এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

অন্য ছয়টি ক্যাটাগরি ছাড়াও দুটি বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

একর-প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ডিনস্টন চা বাগান। সর্বোচ্চ গুণগত চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে মধুপুর চা বাগান। শ্রেষ্ঠ চা রফতানিকারক হয়েছে দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড ফিনলে।

শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী হয়েছেন পঞ্চগড়ের এবিএম আখতারুজ্জামান।

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পদক হাতে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ (ডান থেকে তৃতীয়), ছবি: নাসিরুল ইসলাম শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান নির্বাচিত হয়েছে মির্জাপুর চা বাগান।

শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী (শ্রমিক সম্পর্কিত পুরস্কার) পেয়েছেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার।

এছাড়া এ বছর সর্বোচ্চ চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরি এবং সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে দুটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। এছাড়াও জাতীয় চা দিবস উপলক্ষে এ বছর সর্বোচ্চ চা উৎপাদনকারী কারখানা ক্যাটাগরিতে দুটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

চা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় কাজী অ্যান্ড কাজী টি’র স্টল, ছবি: নাসিরুল ইসলাম এর আগে বেলুন উড়িয়ে পঞ্চম জাতীয় চা দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পরে তিনি চা মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, জাতীয় চা পুরস্কার ২০২৪ বিজয়ী চা শ্রমিক জেসমিন আক্তার এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।

আরও পড়ুন:

মূল্য বাড়িয়ে চা শিল্পে শুল্ক বন্ধের কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা

 

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চায়ের মূল্য বৃদ্ধি ও শুল্ক বন্ধের কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা
‘বিশ্বজুড়ে কাজী অ্যান্ড কাজী টির সুনাম ছড়িয়ে পড়েছে’
চাকরির সুযোগ দিচ্ছে কাজী অ্যান্ড কাজী টি
সর্বশেষ খবর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান