বুধ ও বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৫, ২১:৪৮ আপডেট : ১০ জুন ২০২৫, ২২:১১

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির মাঝেও আমদানি-রফতানি ও বৈদেশিক লেনদেন নিশ্চিত করতে বুধবার (১১ জুন) ও বৃহস্পতিবার (১২ জুন) সীমিত পরিসরে খোলা থাকবে দেশের কিছু ব্যাংক শাখা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওষুধ শিল্পসহ আমদানি-রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ লেনদেন নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ঢাকা, চট্টগ্রাম ও দেশের অন্যান্য প্রধান বাণিজ্যিক অঞ্চলে ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো স্ব-স্ব বিবেচনায় খোলা রাখা যাবে।

ওই দুই দিনে ব্যাংক অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এর আগে ২৫ মে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বন্ধ কারখানা চালুতে ১৮ দিনে ঋণ ছাড় ৪৫০ কোটি টাকা
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বশেষ খবর
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন