টায়ার উৎপাদনের কাঁচামাল রাবারের আমদানি শুল্ক কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১৯:৩৭আপডেট : ২২ জুন ২০২৫, ১৯:৩৭

দেশে মানসম্পন্ন টায়ার উৎপাদনের সক্ষমতা বাড়াতে টায়ার তৈরির অন্যতম প্রধান কাঁচামাল ‘টেকনিক্যাল স্পেসিফায়েড ন্যাচারাল রাবার’-এর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

রবিবার (২২ জুন) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আগামী ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এই শুল্ক হ্রাসের ফলে দেশীয় শিল্পে টায়ার উৎপাদন আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। টায়ার খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উচ্চমানের টায়ার উৎপাদনে উৎসাহ তৈরি হবে— যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিতেও সম্ভাবনার দ্বার খুলে দেবে।

টায়ার উৎপাদনকারী এক শিল্প উদ্যোক্তা বলেন, রাবার আমদানিতে শুল্ক কমানোয় উৎপাদন খরচ কমবে, ফলে দেশীয় বাজারে প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করা সম্ভব হবে। এতে বিদেশি টায়ারের ওপর নির্ভরতা কমে যাবে।

বহুদিন ধরে টায়ার শিল্প সংশ্লিষ্টরা কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, উচ্চ শুল্কের কারণে উৎপাদন ব্যয় বেড়ে যেতো এবং দেশীয় পণ্যের মূল্য প্রতিযোগিতায় টিকতে পারতো না। এই প্রেক্ষাপটে সরকারের এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও শিল্পবান্ধব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা 
বাজেটের আকার কমানোর সিদ্ধান্ত
বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে: ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী