৩০ প্রতিষ্ঠানকে ‘সবুজ কারখানা পদক’ দিচ্ছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৮:৩৫আপডেট : ২৩ জুন ২০২৫, ১৮:৩৫

পরিবেশবান্ধব কার্যক্রম, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মপরিবেশে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছে দেশের ৩০টি শিল্পপ্রতিষ্ঠান। ১৬টি ভিন্ন শিল্প খাত থেকে এসব প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। সোমবার (২৩) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্প খাতের শীর্ষ নির্বাহী এবং পরিবেশবিদরা উপস্থিত থাকবেন।

সরকারের পরিবেশবান্ধব শিল্পায়ন, কার্বন নিঃসরণ হ্রাস ও টেকসই উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এ পুরস্কার চালু করা হয়েছে।

গার্মেন্ট খাতে স্বীকৃতি পাচ্ছে যেসব প্রতিষ্ঠান: ঢাকা টেক্সটাইল লিমিটেড, ইকোটেক্স লিমিটেড, ফকির ফ্যাশন লিমিটেড, তারা সিমা অ্যাপারেলস, আউকো টেক্স লিমিটেড এবং স্কয়ার ফ্যাশনস লিমিটেড।

টেক্সটাইল খাত:  আকিজ টেক্সটাইল, পায়োনিয়ার ডেনিম, কেডিএস টেক্সটাইল মিলস ও ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং। ইলেকট্রনিক্স খাত:  ট্রান্সকম ইলেকট্রনিক্স, ফেয়ার ইলেকট্রনিক্স ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

খাদ্য ও পানীয়: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড। চা শিল্প: জেরিন টি গার্ডেন ও মির্জাপুর টি গার্ডেন। গাড়ি উৎপাদন: প্রগতি ইন্ডাস্ট্রিজ। অ্যাক্সেসরিজ ও ব্যাকওয়ার্ড লিংকেজ: অ্যাডজি ট্রিমস। চামড়া শিল্প: সুভিনিয়ার্স ফুটওয়্যার। পাট শিল্প: কারুপণ্য রংপুর লিমিটেড। টাইলস: এক্স সিরামিকস। কসমেটিকস: রিমার্ক এইচবি লিমিটেড ও স্কয়ার টয়লেটরিজ। ওষুধ শিল্প: এফকেএফ ফার্মাসিউটিক্যালস। শিপ ব্রেকিং: পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ও কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড। শিপ বিল্ডিং: খুলনা শিপইয়ার্ড। স্টিল শিল্প: বিএসআরএম স্টিলস। সিমেন্ট খাত: সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড।

এই পুরস্কারের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাতের পরিবেশগত দায়িত্ব পালনের অঙ্গীকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার প্রতিফলন ঘটেছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
৮ মাসে এডিপি বাস্তবায়ন ৩০ শতাংশ, ব্যয় কমেছে ৪ হাজার কোটি টাকা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি