ভ্যাট দাখিলে নতুন যুগের সূচনা

ইআরপি থেকে এক ক্লিকে রিটার্ন জমার সুযোগ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৯:১৮আপডেট : ৩০ জুন ২০২৫, ১৯:১৮

উৎপাদক প্রতিষ্ঠানের নিজস্ব ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সিস্টেম থেকে সরাসরি ভ্যাট রিটার্ন (মূসক ৯.১) জমা দেওয়ার সুযোগ চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের আইভাস সিস্টেমের সঙ্গে করদাতাদের নিজস্ব সফটওয়্যার ইন্টিগ্রেশনের মাধ্যমে এই প্রযুক্তিনির্ভর সুবিধার সূচনা হয়েছে।

প্রথমবারের মতো দুটি প্রতিষ্ঠানসেভেন রিং সিমেন্ট ও সিয়াম বাংলা সিমেন্টএ পদ্ধতির আওতায় এসেছে। এপ্রিল মাসের করমেয়াদ থেকে তারা নিজস্ব ইআরপি সিস্টেম ব্যবহার করে সরাসরি আইভাস প্ল্যাটফর্মে এক ক্লিকে ভ্যাট জমা দিয়েছে।

এনবিআর জানায়, এর আগে করদাতাদের নিজ নিজ সফটওয়্যারে রিটার্ন প্রস্তুতের পর আইভাস সিস্টেমে পুনরায় তথ্য আপলোড করতে হতো। এতে সময় ও শ্রম ব্যয় হতো এবং সিস্টেমে অতিরিক্ত চাপ তৈরি হতো। নতুন পদ্ধতিতে এসব ঝামেলা এড়ানো যাবে। একইসঙ্গে সিস্টেমের গতি বাড়বে, রিটার্ন দাখিলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

সোমবার (৩০ জুন) রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট) ও ঢাকা (পূর্ব) কমিশনারেটের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। পদ্ধতিটি সফল হলে ধাপে ধাপে অন্যান্য করদাতা প্রতিষ্ঠানেও এটি সম্প্রসারণ করা হবে।

রাজস্ব বোর্ডের নিজস্ব জনবল দিয়েই পুরো প্রযুক্তিগত কাজটি বাস্তবায়ন করা হয়েছে বলে জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ। তিনি বলেন, “ভবিষ্যতে করদাতারা নিজস্ব সফটওয়্যার থেকেই ভ্যাট দাখিলের পূর্ণাঙ্গ সুযোগ পেলে তা হবে কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের এক বড় অগ্রগতি।”

বর্তমানে এনবিআরের আইভাস প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ভ্যাট নিবন্ধন, রিটার্ন দাখিলসহ অন্যান্য সেবা নেওয়ার সুযোগ রয়েছে। এবার ইআরপি-আইভাস সংযুক্তি করদাতাদের

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি