সংস্কার প্রক্রিয়া এখনও শেষ না করলে কীভাবে তা বাস্তবায়ন হবে: রেহমান সোবহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে সংস্কারের গ্রহণযোগ্য কোনও প্রাতিষ্ঠানিক পদ্ধতি গড়ে ওঠেনি। অন্তর্বর্তী সরকারের হাতে এখন মাত্র ছয় মাস সময় বাকি। এ সময়ে সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত করা না গেলে বাস্তবায়নই প্রশ্নের মুখে পড়বে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামে নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রেহমান সোবহান বলেন, “কোনও একটি লিখিত কাগজে ৩০টি দল সই করলেই তো সংস্কার হয়ে যায় না। বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ, অধ্যাদেশ এবং নির্দিষ্ট বাজেট প্রয়োজন। অথচ এখনও পর্যন্ত আমরা জানি না, কোন কোন বিষয়ে সংস্কার হবে।”

তিনি সতর্ক করে বলেন, ‘‘চলমান সংস্কারগুলো যদি সম্পন্ন না হয়, তবে নির্বাচন ঝুঁকির মুখে পড়তে পারে। এমনকি কিছু রাজনৈতিক দল এতে অংশগ্রহণ থেকেও বিরত থাকতে পারে।’’

সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘‘সংসদে বিশদ আলোচনার মাধ্যমে সংস্কার পাস হওয়ার কথা থাকলেও দেশে এখনও সেই সংস্কৃতি তৈরি হয়নি। নাগরিক সমাজও কেবল কাগজপত্র তৈরির মধ্যে সীমাবদ্ধ থেকেছে। তাদের উচিত ছিল প্রতিনিয়ত প্রশ্ন তোলা, কিন্তু সে দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি।’’

নাগরিক সমাজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “যদি সত্যিকার সংস্কার পর্যবেক্ষণের দায়িত্ব নিতে হয়, তবে তাদের আরও সক্রিয় হতে হবে। শুধু সেমিনার বা সংলাপ নয়, প্রতিটি জেলায় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে সংস্কারের ব্যর্থতা বা বিকৃত বাস্তবায়ন চিহ্নিত করতে হবে।”

রেহমান সোবহানের প্রশ্ন— ‘‘এখন কি আমরা একত্র হয়ে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে পারবো?’’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় পরিবর্তন সম্ভব: তথ্য উপদেষ্টা
সংসদে সংবিধান সংস্কার না হলে জনগণের কাছেই যাবো: জামায়াত আমির
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি