১২ ঘণ্টা পর ইসলামী ব্যাংকের হ্যাকড ফেসবুক পেজ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৫, ১৭:০৪আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৭:০৪

১২ ঘণ্টা পর অবশেষে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। শুক্রবার (৩ অক্টোবর)  বিকাল ৪টার দিকে পেজটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ। বিকাল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম বলেন, “আজ ভোরে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছিল। দিনভর আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি। অবশেষে বিকাল ৪টার দিকে আমরা নিয়ন্ত্রণ ফিরে পাই। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।”

এর আগে, শুক্রবার  ভোরে ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়। হ্যাকার গ্রুপ ‘এমএস ৪৭০ এক্স’ পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে এবং একটি পোস্টে দাবি করে যে, ব্যাংকের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে তারা এ পদক্ষেপ নিয়েছে। ওই পোস্টে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালেরও দাবি জানানো হয়। যদিও কিছু সময় পরেই পোস্টটি মুছে ফেলা হয়।

ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রগুলো জানায়, সম্প্রতি ইসলামী ব্যাংক বড় পরিসরে ছাঁটাই কার্যক্রম শুরু করেছে। চার শতাধিক কর্মকর্তা সরাসরি বরখাস্ত হয়েছেন। আবার অনেক কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। তাছাড়া বিশেষ মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় ৪ হাজার ৯৫৩ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে ব্যাংক নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিও দিয়েছে। এ ধরনের পরিস্থিতির মধ্যেই ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড হওয়ার ঘটনাকে অনেকেই তাৎপর্যপূর্ণ মনে করছেন।

তবে সর্বশেষ ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ফেসবুক পেজটি এখন সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থাপনা এবং জনআস্থার ওপর নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে লাগাম টানতে নতুন নীতিমালা 
সেলফি দিয়েই ফেসবুক হবে ভেরিফায়েড, লাগবে না টাকা
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
সর্বশেষ খবর
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া