বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ১১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ২২:০০আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ২২:০০

বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৩ মিলিয়ন ডলার, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি নির্দেশ করে।

তবে বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধির এই হার যতটা ইতিবাচক মনে হচ্ছে, এর ভেতরে লুকিয়ে আছে উদ্বেগের বার্তা। কারণ, এই বৃদ্ধির বেশিরভাগই এসেছে পুরোনো বিনিয়োগকারীদের পুনঃবিনিয়োগ  থেকে। নতুন মূলধন বা ইকুইটি ইনফ্লো বরং বড় ধরনের ধাক্কা খেয়েছে।

পুনঃবিনিয়োগেই প্রবৃদ্ধির জোর

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এপ্রিল-জুন প্রান্তিকে পুনঃবিনিয়োগের পরিমাণ আগের বছরের তুলনায় ৬০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু নতুন মূলধন বিনিয়োগ বা ইকুইটি ক্যাপিটাল কমে ৮১ মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা এক বছর আগের তুলনায় ৬২ শতাংশ হ্রাস।

একই সময়ে আন্তঃপ্রতিষ্ঠান ঋণ প্রবাহও কমেছে। ফলে বিনিয়োগের এই সামগ্রিক প্রবৃদ্ধি মূলত পুরোনো বিনিয়োগকারীদের আস্থা থেকে এসেছে, নতুন প্রকল্প বা শিল্পে নয়।

ইপিজেডের বাইরেই বেশি বিনিয়োগ

চতুর্থ প্রান্তিকের বিনিয়োগের তিন-চতুর্থাংশ এসেছে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও অর্থনৈতিক অঞ্চল (ইজেড) বহির্ভূত এলাকায়। ইপিজেডগুলোতে গেছে প্রায় ২২ শতাংশ, আর ইজেডে মাত্র ৩ শতাংশ।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী