খালেদা জিয়া মানুষ পুড়িয়ে গণহত্যা চালিয়েছেন: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ২০:২০আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২০:২০

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশে আন্দোলনের নামে হরতাল-অবরোধের ডাক দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষ পুড়িয়ে গণহত্যা চালিয়েছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহান স্বাধীনতা দিবস ও গণঅধিকার দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে আইডিইবি কর্তৃপক্ষ।
শিল্পমন্ত্রী বলেন, এখন জনবিচ্ছিন্ন বিএনপি আবার নানা কর্মসূচির নামে জনগণের সামনে আসতে চাইছে এবং জনগণের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় তিনি সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত শিল্প সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। সম্প্রতি বাংলাদেশ বিশ্বব্যাংকের মূল্যায়নে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশের সমুদ্রসীমায় বিদ্যমান সম্পদ সঠিকভাবে ব্যবহার করা গেলে বাংলাদেশ শুধু মধ্যম আয়ের নয়, বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি