নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নিয়ন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৫, ২০:৩১আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ২০:৩১

আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফরে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। অপরিহার্য কারণ ছাড়া কোনও ধরনের বিদেশ ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে এনবিআর।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো নির্দেশনার ভিত্তিতে আইআরডির সচিব বিষয়টি এনবিআরকে জানিয়ে দেন। পরে এনবিআর তাদের ওয়েবসাইটে বিদেশ ভ্রমণ সংক্রান্ত নতুন বিধিনিষেধের তথ্য প্রকাশ করেছে।

সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ সফরে যান এবং মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিবও একই সময়ে বিদেশে অবস্থান করেন— এমন অভিযোগ পাওয়া যায়। এ ধরনের পরিস্থিতি প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এবং সরকারি নীতিমালার পরিপন্থী হওয়ায় কঠোর অবস্থান নেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র একান্ত জরুরি কারণেই বিদেশ ভ্রমণ সম্ভব হবে। ‘অপরিহার্য কারণ’ বলতে চিকিৎসা, তীর্থযাত্রা এবং অত্যাবশ্যক দাপ্তরিক প্রয়োজনকে বোঝানো হয়েছে।

বর্তমানে এনবিআর ও আইআরডিতে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। তাদের সবার জন্য এখন থেকে নতুন বিধিনিষেধ বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।

সরকার মনে করছে, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কাজে ধারাবাহিকতা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর কমানো জরুরি। তাই নির্দেশনা অমান্য করলে পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনাও রয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
ইউরোপ ভ্রমণে নতুন ট্রেন্ড: হ্রদ আর পাহাড়ে কাটছে পর্যটকদের ছুটি
ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ভিসার দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই ঘুরে দেখা যাবে ৩৫ গন্তব্য
সর্বশেষ খবর
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়