‘সম্মিলিত ইসলামী ব্যাংককে’ লাইসেন্স হস্তান্তর করলো কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ২০:০৫

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ৩০ নভেম্বর অনুষ্ঠিত সভায় অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-কে লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সদর দফতরে গভর্নর ড. আহসান এইচ মনসুরের উপস্থিতিতে লাইসেন্স গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের পক্ষে লাইসেন্স গ্রহণ করেন বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি এবং যুগ্ম সচিব শেখ ফরিদ।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, গভর্নর অফিসের কর্মকর্তারা এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের লাইসেন্সিং শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বায়েজিদ সরকার সরকারি প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নবগঠিত ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেন।

বাংলাদেশের দুর্দশাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ রাষ্ট্রায়ত্ত নতুন ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করবে। লাইসেন্স হস্তান্তরের মধ্য দিয়ে ব্যাংকটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হলো।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণের তালিকা পুনর্বিবেচনা, যুক্ত হলেন ৪ নারী কর্মকর্তা
এলসি ছাড়াই কাঁচামাল আমদানির পথ খুলছে, ব্যবসা সহজে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি