শিক্ষা-গবেষণায় সহযোগিতা, পেট্রোবাংলা ও বুয়েটের সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬

পেট্রোবাংলা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে নতুন সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা পেট্রোবাংলার গবেষণাগার, সফটওয়্যার, ড্রিলিং সাইট, সাইসমিক সার্ভে, প্রসেস প্ল্যান্ট ও কয়লাখনি পরিদর্শনের সুযোগ পাবেন, যা বাস্তবভিত্তিক গবেষণায় গুরুত্বপূর্ণ সহায়তা দেবে। একইসঙ্গে শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা পাঠ্যক্রমে প্রতিফলিত হওয়ায় শিল্প কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।

পেট্রোবাংলা জানায়, এ চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদান সহজ হবে, যৌথ গবেষণা ত্বরান্বিত হবে এবং জনবলের পেশাগত দক্ষতা উন্নয়নে সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কার্যক্রম বাড়বে। গবেষণালব্ধ জ্ঞান শিল্প খাতে প্রয়োগ এবং শিল্পের অভিজ্ঞতা শিক্ষা ও গবেষণায় যুক্ত হওয়ায় দেশের জ্বালানি খাতে উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে এটি বিশেষ ভূমিকা রাখবে।

বুধবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, পেট্রোবাংলার বোর্ড রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান উপস্থিত ছিলেন। পেট্রোবাংলার পক্ষে সচিব আমজাদ হোসেন এবং বুয়েটের পক্ষে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম চুক্তিতে সই করেন। এসময় বুয়েট ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকটি সই দিন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ৫ বছর বলবৎ থাকবে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছরের জন্য নবায়নযোগ্য।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি