সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে রিটার্ন দাখিলের বিশেষ ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহী প্রার্থীরা যাতে নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছুটির দিনেও বিশেষ ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে এবং ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় ‘হেল্পডেস্ক’ চালু করা হয়েছে, যেখানে প্রার্থীরা অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা নিতে পারবেন।

হেল্পডেস্কের কার্যক্রমের বিস্তারিত সময়সূচি অনুযায়ী:

২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। স্থান: কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। স্থান: ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকা।

উল্লেখ্য, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন সময়ে প্রার্থীদের জন্য একই সেবা চালু থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহী প্রার্থীরা তাদের আয়কর রিটার্ন সহজে দাখিল করতে পারবেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি