শৃঙ্খলা-সুশাসন প্রতিষ্ঠায় তদারকি অন্যতম প্রধান হাতিয়ার: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৬, ২১:০৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ২১:০৭

আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর তদারকি একটি অন্যতম প্রধান হাতিয়ার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ঝুঁকিনির্ভর ও তথ্যভিত্তিক তদারকি ছাড়া ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির এ কে এন আহমেদ অডিটোরিয়ামে রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, দীর্ঘ প্রস্তুতি ও সম্মিলিত প্রচেষ্টার ফলে ১ জানুয়ারি ২০২৬ থেকে আরবিএস কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে একক তদারকি ইউনিট থেকে বেরিয়ে ব্যাংকগুলোর ঝুঁকি ৩৬০ ডিগ্রি দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা যাবে। এতে তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে আগাম সতর্কতা পাওয়া সম্ভব হবে।

ড. আহসান এইচ মনসুর বলেন, তদারকি কোনও শাস্তিমূলক প্রক্রিয়া নয়। তদারকি টিম ও ব্যাংক একে অপরের প্রতিপক্ষ নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাই আরবিএস ব্যবস্থার মূল লক্ষ্য।

তিনি বলেন, ঝুঁকিনির্ভর তদারকি কার্যক্রম চালুর মাধ্যমে ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থার স্বচ্ছ প্রতিফলন সম্ভব হবে। এতে দুর্বলতা আগেভাগেই শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে, যা আর্থিক খাতের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।

গভর্নর আরও বলেন, ভবিষ্যতে ফরেনসিক তদারকি ব্যবস্থা চালু, হিসাবমান বাস্তবায়ন জোরদার, ব্যাংক রেজল্যুশন কাঠামো শক্তিশালীকরণ এবং একটি আধুনিক, স্বাধীন ও প্রযুক্তিনির্ভর কেন্দ্রীয় ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, গভর্নরের উপদেষ্টা, নির্বাহী পরিচালক, পরিচালক এবং তদারকি সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
গভর্নরের কাছে সাত দফা সুপারিশ দিলো বিসিআই
নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে গভর্নরকে আইনি নোটিশ
গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী